spot_img
spot_img

তালেবানকে ঠেকাতে আফগান প্রশাসনকে বোমারু বিমান পাঠাল আমেরিকা

আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করতে মার্কিনপন্থী আশরাফ গনি প্রশাসনকে পরমাণু বোমা বহনে সক্ষম বি-৫২ বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

কাবুলের সরকার শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে তালেবান অবস্থানে ব্যাপক বোমাবর্ষণ করেছে একটি মার্কিন বি-৫২ বিমান।

হেরাত শহরের বাইরের এলাকায় গত শুক্রবার মার্কিন এ বোমারু বিমান থেকে হামলা চালানো হয়।

আশরাফ গনি সরকারের এমপি হাবিবুর রহমান জানান, তালেবান অগ্রাভিযান বন্ধ করতে আফগান সরকারের অনুরোধে হেরাত প্রদেশে যুক্তরাষ্ট্র শুক্রবার থেকে বিমান হামলা চালাচ্ছে।

তবে হামলায় হতাহতের কোনো তথ্য দিতে পারেনি তিনি। ২০ বছর অবস্থানের পর মার্কিন বাহিনী প্রত্যাহার শুরু করার পর থেকে গত মাসে তালেবানদের হামলা জোরদার হয়।

দেশটির ৪১৯ জেলার বেশিরভাগই এখন তালেবানে নিয়ন্ত্রণে। কাবুলের পর হেরাতই হচ্ছে আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম নগরী।

ইরান ও তুর্কমেনিস্তানের সীমান্তবর্তী এ প্রদেশটি দখলে মরণপণ লড়াই করে যাচ্ছে তালেবান।

সূত্র : আরব নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ