spot_img

বিএনপি বাংলাদেশকে দেউলিয়া বানাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশকে দেউলিয়া বানাতে বিএনপি চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশকে দেউলিয়া বানানোর চেষ্টায় বিএনপির সঙ্গে কিছু বুদ্ধিজীবী, কিছু সুশীল সমাজের প্রতিনিধি যোগ হয়েছে। তারা বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো বানানোর যে প্রার্থনা করছে, তা কোনো দিন বাস্তবায়ন হবে না।

সোমবার (১ আগস্ট) কৃষক লীগ আয়োজিত রক্ত ও প্লাজমা দান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুর রাজ্জাক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কের সম্পৃক্ত হয়েছে, বিশ্ব দেখছে করোনা ও ইউক্রেন যুদ্ধের মধ্যেও বাংলাদেশে কীভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ