মহাসড়ক অবরোধ করে ভাঙচুর ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন শ্লোগান দেয়ার অভিযোগে গাজীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১ আগস্ট) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে অনুষ্ঠিত এক সাংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার মো. জাকির হাসান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গ্রেফতারকৃতরা বর্তমান স্থিতিশীল রাষ্ট্রকে অস্থিতিশীল করতে রাষ্ট্রবিরোধী চক্রান্ত করছিল বলে তথ্য রয়েছে। এ অভিযানের মধ্য দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাদের সেই পরিকল্পনাকে রুখে দিয়েছে। জিএমপি’র এধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতরা হলেন জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার সেক্রেটারি আফজাল হোসাইন, গাছা থানা শাখার আমীর মোঃ আব্দুল মোতালিব, টঙ্গী পূর্ব থানা শাখার আইন বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, মো. শামিম আল মামুন , জালাল উদ্দিন, মো. আবু সুফিয়ান , সানাউল্লাহ , মহানগর শাখার রোকন মো. রহমত উল্লাহ , আশরাফুল আলম রাজু, আব্দুস সালাম , জাকারিয়া খান, আতিকুর রহমান মুকুল , নাজমুল হক , ইমরান, মোঃ আব্দুল্লাহ, তামিরুল মিল্লাত মাদ্রাসার বিজ্ঞানের শিক্ষক আশরাফুল আলম ও একই বিষয়ের শিক্ষক সিরাজুল ইসলাম।











