spot_img
spot_img

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু; হাসপাতালে ২৫৮৪

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় মারা গেছেন ৯ জন আর ঢাকার বাইরে মারা গেছেন ১ জন। এই সময়ের মধ্যে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৫৮৪ জন।

মঙ্গলবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন ১০ জনসহ এ বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৬১ জনে। এর মধ্যে চলতি জুলাই মাসেই মৃত্যু হয়েছে ২০৪ জনের।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত রাজধানীর ৫৩টি হাসপাতালে ১ হাজার ১৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৪৫৩ জন। এ নিয়ে চলতি বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৫৪ হাজার ৪১৬ জনে। আর বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ হাজার ২৬৪ জন রোগী। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৪ হাজার ৮৬৯ জন। আর ঢাকার বাইরে চিকিৎসাধীন ৪ হাজার ৩৯৫ জন।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর বর্ষা মৌসুমের আতঙ্ক নয়। ফলে এর ভয়াবহতা বাড়ছে। এটি মোকাবিলায় দায়িত্বশীল সংস্থাগুলোর তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে সচেতন হতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ