বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

কাবুলে বন্ধ থাকা দূতাবাসগুলো পুনরায় খোলার আহ্বান জানিয়েছে তালেবান

আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর বিদেশি সেনাদের হাত থেকে মুক্ত হলো আফগানিস্তান।

সোমবার গভীর রাতে আমেরিকার শেষ ফ্লাইট কাবুল ছাড়ার পর আফগানিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে তালেবান।

এর আগে ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর সে দেশ থেকে বিদেশি নাগরিক এবং ঝুঁকিতে থাকা আফগানদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করে বিভিন্ন দেশ। এ সময় তারা ফিরিয়ে নেয় নিজেদের দূতাবাসের কর্মীদেরও। বন্ধ করে দেয় দূতাবাস।

আর এ দূতাবাসগুলো পুনরায় খোলার আহ্বান জানিয়েছে তালেবান।

মঙ্গলবার আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।

তালেবান বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা কাবুলে বন্ধ হয়ে যাওয়া দূতাবাস পুনরায় খোলে।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আমরা আশা করছি, আমেরিকা কাবুলে তাদের কূটনৈতিক মিশন পুনরায় চালু করবে। কাবুলে তাদের শুধুমাত্র কূটনৈতিক উপস্থিতি থাকা উচিত। আমরা তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখতে চাই।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ