আফগানিস্তানের কান্দাহার শহরে মার্কিন সামরিক হেলিকপ্টার উড়ে যেতে দেখা যায়। এ সময় একজনকে সেই হেলিকপ্টার থেকে ঝুলতে দেখা যায়। তবে বিষয়টিকে মহড়া বলে দাবি করেছে তালেবান যোদ্ধারা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) কয়েকজন সাংবাদিক ও তালেবান তাদের অফিসিয়াল পেজে একটি ভিডিও শেয়ার করেছে। তাতে দেখা গেছে এক ব্যক্তি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারের দড়িতে ঝুলছেন।
এদিকে টুইটারে তালিব টাইমস একটি ভিডিও শেয়ার করে। এছাড়া ইসলামিক আমিরাত আফগানিস্তান নামে একটি পেজে তালেবান দাবি করে, মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার দিয়ে শহরে মহড়া দেওয়া হচ্ছে।
এক টুইটে বলা হয়, আমাদের বিমান বাহিনী! এই মুহূর্তে ইসলামিক আমিরাত বিমান বাহিনী কান্দাহার শহরে উড়ছে এবং শহরে মহড়া দিচ্ছে।












