পাকিস্তানের পশ্চিমাঞ্চলে আবারও আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে সামরিক বাহিনীর নয় সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবারের (৩১ আগস্ট) এ ঘটনায় হামলাকারী একটি মোটরবাইকসহ সামরিক বাহিনীর বহরে ঢুকে পড়ে। এতে হতাহতের এই ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, ওই সীমান্ত প্রদেশটিতে সন্ত্রাসীগোষ্ঠাদের তৎপরতা ব্যাপকহারে বেড়েছে। তেহরিক-ই-তালেবান (টিটিপি) ওই সীমান্তটি ব্যবহার করে।
গতকালের ঘটনাটি নিয়ে সেনাবাহিনীর মিডিয়া উইং বলেন, সীমান্ত থেকে ৬১ কিলোমিটার বা ৩৮ মাইল দূরের বান্নু জেলায় আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটেছে। মোটরসাইকেলে আসা ওই ব্যক্তি বোমা হামলায় নিহত হয়েছে।
প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ এএফপিকে বলেন, ওই আত্মঘাতী বোমা হামলাকারী একটি মোটরসাইকেলে এসেছিল এবং সামিরক বাহিনীর বহরে থাকা একটি ট্রাকে আঘাত করে।
পাকিস্তানের সেনাবাহিনী বলছে, জানি খেল শহরের পাশের এই হামলায় আরও পাঁচ সৈন্য আহত হয়েছে।। তবে, জামাল শাহের তথ্য মতে, আহত হয়েছে মোট ২০ সৈন্য।
পাকিস্তানের কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল-হক-কাকার এই হামলাকে একটি কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন।










