spot_img
spot_img

কারাগার থেকে ফোনে কথা বলতে পারবেন ইমরান খান

কারাগারের ভেতরে ফোনে কথা বলার অনুমতি পেলেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) তার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি দিয়েছেন দেশটির আদালত। এ বিষয়ে জেল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আদালত বৃহস্পতিবার পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে তার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি দিয়েছেন এবং এ বিষয়ে অ্যাটক জেল সুপারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ইমরান খান তার আইনজীবী উমাইর নিয়াজি এবং শিরাজ আহমেদের মাধ্যমে ছেলেদের সাথে কথা বলার অনুমতি চেয়ে বিশেষ আদালতে আবেদন করেছিলেন। আবেদনে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আমি আমার ছেলেদের – কাসিম এবং সুলাইমান খান – সাথে টেলিফোনে বা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাই।”

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাটক কারাগারে আন্তর্জাতিক কল করার কোনও সুবিধা নেই এবং এই সুবিধাটি শুধুমাত্র লাহোরের কোট লাখপত জেল এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রয়েছে যেখানে কিছু বিদেশি বন্দি রয়েছেন।

সূত্র: দ্য ইক্সপ্রেস ট্রিবিউন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ