ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে দেশের পূর্বঞ্চলে সৃষ্ট হওয়া ভয়াবহ বন্যায় দুর্গতদের পাশে দাড়িয়েছে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ। বিশেষ করে সংগঠনটি বন্যাকবলিত দুর্গম অঞ্চলে ত্রাণ পৌছে দিচ্ছে।
জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া বলেন, ইমাম পরিষদের কেন্দ্রীয়, জেলা, থানা কমিটি ও স্থানীয় সদস্যরা সম্মিলিত ও পৃথকভাবে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের নেতাকর্মীরা জীবন বাজি রেখে মানুষের সেবা করে যাচ্ছেন। কেন্দ্রীয় ভাবে আমরা সারা দেশ থেকে অর্থ-সহায়তা সংগ্রহ করে মানুষের মধ্যে বিতরণ করছি।
নোয়াখালীর সেনবাগ ও বেগমগঞ্জ, ফেনীর সোনাগাজী ও লক্ষ্মীপুরের রায়পুর লুধুয়া এলাকায় ত্রাণ কার্যক্রম শেষে সংগঠনের মহাসচিব মুফতি আ ফ ম আকরাম হুসাইন জানান, আমরা ত্রাণ বিতরণের ক্ষেত্রে সেসব অঞ্চলকে প্রাধান্য দিচ্ছি, যেখানে সাধারণত ত্রাণ পৌঁছাচ্ছে না।
তিনি আরও জানান, দুর্গত মানুষদের মাঝে চাল, ডাল, তেল, লবন, চিনি, চিড়া, মুড়ি, বিস্কুট, স্যালাইন, ঔষধ, শিশুদের পোষাক, প্যাম্পাস, শিশুখাদ্য ও শাড়ী, লুঙ্গি বিতরণ করেছি আমরা। তাছাড়া বন্যার শুরু থেকেই স্পিড বোট ও ইঞ্জিনচালিত নৌকাযোগে দুর্গম অঞ্চলে উদ্ধার কার্যক্রম চালিয়েছে আমাদের কর্মীরা।
ত্রাণ কার্যক্রমের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আমরা ত্রাণ ও পুনর্বাসন উভয়টিকে গুরুত্বপূর্ণ মনে করি। আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহতভাবে চলমান থাকবে। পাশাপাশি আমরা পুনর্বাসনের কাজও হাতে নিবো, ইনশাআল্লাহ।
সংগঠনের ঢাকা জেলা সভাপতি মুফতি আমানুল্লাহ বসন্তপুরী বলেন, ইমাম পরিষদ বন্যায় ক্ষতিগ্রস্থ ওলামায়ে কেরাম ও আইম্মায়ে মাসাজিদের প্রতি বিশেষ লক্ষ্য রাখছে। আমরা স্বহস্তে বেশকিছু ক্ষতিগ্রস্থ আলেমের হাতে উপহার তুলে দিয়েছি এবং ভবিষ্যতেও দিবো ইনশআল্লাহ।
সংগঠনের ঢাকা মহানগর সেক্রেটারী মুফতি সাইফুল্লাহ নোমানী বলেন, গণমানুষের ভালবাসা আমাদেরকে অনেক বেশী অনুপ্রাণিত করেছে। আমাদের ছাত্র-শিক্ষক, মুসল্লী, ভক্তবৃন্দ সবার আন্তরিক অনুদান, দোয়া ও ভালবাসায় আমরা সুন্দরভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছি।
জাতীয় ইমাম পরিষদের অর্থ সম্পাদক মুফতি ইসমাঈল আনওয়ার হাবিবী জানান, প্রথম পর্বে সহস্রাধিক মানুষের মাঝে প্রায় দশ লক্ষ টাকার ত্রাণ উপহার সামগ্রী বিতরণ করেছে ইমাম পরিষদ। চলতি সপ্তাহে একাধিক টিমে পাঁচ সহস্রাধিক মানুষের নিকট উপহার সামগ্রী পৌছানোর পরিকল্পনা রয়েছে সংগঠনটির। ইমাম পরিষদের ত্রাণ ফাণ্ডে শরীক হতে চাইলে 01616658686 নাম্বারে বিকাশ, নগদের মাধ্যমে অনুদান পাঠিয়ে হোয়াটসআ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
ইমাম পরিষদের ত্রাণ কার্যক্রমে অন্যন্যের মধ্যে আরও যানা কাজ করে যাচ্ছেন, সংগঠনটির যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বিন মুখতার, প্রচার সম্পাদক মাওলানা কামাল উদ্দীন নোমানী, সমাজ কল্যাণ সম্পাদক মুফতি মুহাম্মদ শুয়াইব, সহ সম্পাদক মুফতি সিদ্দীকুর রহমান সাইফী, চান্দিা থানা প্রতিনিধি হাফেজ ক্বারী দিলাওয়ার হুসাইন ও মাওলানা আহসান হাবীবসহ একাধিক সেচ্ছাসেবীগণ।











