spot_img
spot_img

আমেরিকা ইরানের তেল রপ্তানি বন্ধ করতে চাইলে কেউই তেল রপ্তানি করতে পারবে না: গালিবাফ

আমেরিকা ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিলে উপসাগরীয় অঞ্চলের কোনো দেশই তেল রপ্তানি করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মুহাম্মাদ বাঘের গালিবাফ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীর পরিস্থিতি ‘অত্যন্ত ভালো’ অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, ইরানের আর্থিক ব্যবস্থা, সামরিক সক্ষমতা ও নেতৃত্বের বড় অংশই দুর্বল হয়ে পড়েছে। তবে এর অর্থ এই নয় যে, কী ঘটে তা দেখার জন্য আমেরিকা ইরানের ওপর হামলা চালাবে না।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ