spot_img
spot_img

সাবমেরিন ও ফাইটার জেট নিয়ে রাশিয়ার সঙ্গে কাজ করতে চাই: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, রাশিয়ার সঙ্গে তুরস্ক যৌথভাবে প্রতিরক্ষা শিল্পে কাজ করতে আগ্রহী। আমরা সাবমেরিন ও ফাইটার জেট নিয়ে কাজ করতে চাই।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে তুরস্ক ফেরার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

জানা যায়, তুরস্কে আরো ২টি পারমানবিক বিদ্যুতকেন্দ্র নির্মাণের জন্য রাশিয়াকে প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান। এর প্রেক্ষিতে পুতিন উভয় দেশের যৌথ উদ্যোগে মহাকাশ প্রযুক্তিতে কাজ করার কথা জানিয়েছেন।

আমেরিকার তীব্র চাপ সত্ত্বেও রাশিয়ার তৈরি এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় ব্যাচ কেনারও অঙ্গীকার ব্যক্ত করেছেন এরদোগান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ