spot_img
spot_img

কোম্পানীগঞ্জে কাদের মির্জার সহযোগীসহ ৫ জন গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সহযোগীসহ পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে বসুরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করার পর আজ শুক্রবার (১ অক্টোবর) আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আহছান উল্যার ছেলে ছায়েদ হাসান সোহেল ওরফে সেনেগাল সোহেল (৩৪), মৃত আব্দুল মালেকের ছেলে আনোয়ার হোসেন ওরফে চিক্কা আনোয়ার (৩৩), সৈয়দ বাড়ির আব্দুল মতিনের ছেলে আলা উদ্দিন রিয়াদ (২৭), চরকালী গ্রামের আবুল খায়েরের ছেলে মাইন উদ্দিন রাজু, বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঞ্চন কুমারের ছেলে বিজয় কুমার দাস।

এর মধ্যে আনোয়ার হোসেন ওরফে চিক্কা আনোয়ার ও আলা উদ্দিন রিয়াদ কাদের মির্জার সহযোগী বলে জানা যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ