spot_img
spot_img

আমেরিকার মুখে মানবতার কথা বেমানান : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমেরিকা মানবতা ও মানবাধিকারের কথা বললেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের তারাই আশ্রয় দিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) আমেরিকার ওয়াশিংটনে প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ইতিহাসে ধারাবাহিক গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ। আর এজন্যই দেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশে অপকর্ম করে বিদেশে পালিয়ে আসা কিছু লোক দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এদের একমাত্র চেষ্টা দেশের ক্ষতি করা। এসময় বর্তমান সরকারের আমলে দেশের উন্নয়ন ও বিএনপি-জামাত জোটের অপকর্মের কথা বিদেশিদের কাছে তুলে ধরতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ