বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

কিয়েভ সরকার ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলানোর ঘোষণা রাশিয়ার

ইউক্রেনের আরও অঞ্চল অধিগ্রহণের হুমকি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। গত বছরের ২৯ সেপ্টেম্বর ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চল অধিগ্রহণ করে রাশিয়া। ওই অধিগ্রহণের এক বছর পূর্তির পরের দিন এমন মন্তব্য করেছেন মেদভেদেভ।

তিনি ইউক্রেনের আরও অঞ্চল দখলের হুমকি দিয়ে বলেছেন, কিয়েভের নাৎসি সরকার পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত বিশেষ সামরিক অভিযান চলবে। জয় আমাদের হবে এবং রাশিয়ার সঙ্গে যুক্ত হবে আরও নতুন অঞ্চল।

গত বছর কয়েক দফা গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চল অধিগ্রহণ করে রাশিয়া। ওই অঞ্চলের সাধারণ মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে এবং ভয়প্রীতি প্রদর্শন করে ভোট দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছিল। গণভোটের পর ওই চার অঞ্চলের প্রক্সি সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সেগুলোকে রাশিয়ার অংশ হিসেবে যুক্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্র: এএফপি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ