spot_img
spot_img

হেফাজতের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচী সফল করতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

ফ্রান্সে রাষ্ট্রীয় সহায়তায় মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার প্রতিবাদে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী ঘোষিত ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১ নভেম্বর) বিকেলে হেফাজতে ইসলাম কামরাঙ্গীরচর জোন এর উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশের বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী দেশবাসীকে আগামীকালের ফ্রান্সের দূতাবাস কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, মুসলমানগণ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রাণের চেয়েও বেশি ভালবাসে। নবীর জন্য জীবন দিতে লাখো আশেক প্রস্তুত রয়েছে।। ফ্রান্স সরকার তাদের ধৃষ্টতার জন্য বিশ্ব মুসলমানদের নিকট ক্ষমা চাইতে হবে। অন্যথায় সারাবিশ্বে তাদের বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বলতেই থাকবে। তিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ ভাবে ফ্রান্সকে বয়কট করার আহ্বান জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কামরাঙ্গীরচর জোন এর সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, হেফাজত ঢাকা মহনগর যুগ্ম সম্পাদক মাওলানা মুজিবুর রহমান হামিদী, খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, দপ্তর সম্পাদক মাওলানা সানাউল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি আফম আকরাম ও মুফতি আবুল হাসান কাসেমী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ