স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখনই ১২ বছরের কম বয়সীদের টিকা দেওয়া হবে না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ কার্যক্রম পর্যায়ক্রমে সারা দেশে শুরু হবে। আপাতত রাজধানীর আটটি স্কুলকে টিকাদান কার্যক্রমের জন্য ক্লাস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সোমবার (১ নভেম্বর) সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিকা কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন ।
এসময় তিনি বলেন, আট কেন্দ্রে প্রতিদিন ৫ হাজার করে ৪০ হাজার শিশুকে টিকা দেওয়া হবে। সেই হিসাবে একটি কেন্দ্রে দৈনিক পাঁচ হাজার শিশুকে টিকা দেয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের টিকা দিয়ে কোনো সঙ্কট নেই। তাদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত এ টিকার ৯৬ লাখ ডোজ আমরা হাতে পেয়েছি। এর মধ্যে ১৪ লাখ ডোজ দেয়া হয়েছে। হাতে থাকা ৮২ লাখ ডোজ শিক্ষার্থীদের দেয়া হবে। আরো বেশকিছু টিকা পাইপলাইনে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা










