spot_img
spot_img

সিলেট টু শারজাহ সরাসরি ফ্লাইট শুরু আজ

আজ সিলেট থেকে শারজাহর উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ফ্লাইট।

মঙ্গলবার (০১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উদ্দেশে ১৬৪ জন যাত্রী নিয়ে ছেড়ে যাবে বিমানের (বিজি-২৫১) একটি ফ্লাইট। বিষয়টিনিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ সিলেটের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার।

বিমান বাংলাদেশ সিলেটের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার জানান, উদ্বোধনী ফ্লাইটে যাত্রীর সংখ্যা ১৬৪ জন। এই রুটে সরাসরি ফ্লাইট চালু হওয়াতে সিলেটের যাত্রীদের ভোগান্তি কমবে। কারণ শারজাহর এই ফ্লাইটটি ধরতে আগে তাদের ঢাকা যেতে হতো। এতে সময় ও অর্থের অপচয় হতো। ওসমানী বিমানবন্দর থেকে এই ধরনের ফ্লাইট চালুর বিষয়টি বাংলাদেশ বিমানের একটি বড় সফলতা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ