spot_img

পশ্চিম তীরে বেড়েই চলেছে ইসরাইলিদের তান্ডব, নিহত ১১৫ ফিলিস্তিনি

গাজ্জা উপত্যকায় চলমান ইহুবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি আগ্রাসনের মধ্যেই দখলকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের ওপর আক্রমণ বৃদ্ধি করেছে বসতি স্থাপনকারী ইহুদিরা। আর ক্রমবর্ধমান এমন আক্রমণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া

মঙ্গলবার (৩১ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক এক্স (সাবেক টুইটার) বার্তায় বলেন, “পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনি জনগণকে লক্ষ্য করে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতার যে রিপোর্ট পাওয়া যাচ্ছে তাতে অস্ট্রেলিয়া গভীরভাবে উদ্বিগ্ন। এই ধরনের সহিংসতা মূলত উত্তেজনা বৃদ্ধি করে। তাই এর পেছনে যারা জড়িত রয়েছে তাদের অবশ্যই জবাবদিহিতা করতে হবে।”

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, দখলকৃত পশ্চিম তীরে গত ৭ অক্টোবর থেকে মোট ১১৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বসতি স্থাপনকারীরা। যার মধ্যে ৩৩ জন শিশু। এসব ইহুদিদের হাতে আহত হয়েছে কমপক্ষে ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। পাশাপাশি ১ হাজার ফিলিস্তিনিকে ভয়-ভীতি ও সহিংসতার মাধ্যমে জোরপূর্বক তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ