spot_img

বেগম জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য আইন বাধা নয়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য আইন বাধা নয়, সরকার নিজেই।

বুধবার (১ ডিসেম্বর) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বড় অবদান যে নেত্রীর তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ। তার সুচিকিৎসার জন্য আমরা কয়েকদিন যাবত দাবি জানিয়ে আসছি, আন্দোলন করছি। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে, নেত্রী এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য দীর্ঘ নয় বছর সংগ্রাম করেছেন, যিনি প্রেসিডেনশিয়াল গভমেন্ট থেকে সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা নিয়ে এসেছেন, মানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার, স্বাধীনভাবে চলাফেরার অধিকারের জন্য সংগ্রাম করেছেন। তিনি আজ চিকিৎসার সুযোগটুকু পাচ্ছেন না। সরকার আইনের দোহাই দিচ্ছে। কিন্তু এই আইনের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, সরকার ইচ্ছা করলে তাকে বিদেশে চিকিৎসা দিতে পারে। বাধা আইন নয়, বাধা এই সরকার।

তিনি বলেন, সরকার গণতন্ত্রের মূল কণ্ঠ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। কথা বলতে দিতে চায় না। তাকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে এবং আজকে বাংলাদেশের মানুষকে তাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার থেকে বঞ্চিত করছে।

তিনি আরো বলেন, আজকে এখানে মৌন মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু মৌন মিছিলকে সরকার ভয় পায়। এই মিছিলের মধ্য দিয়ে সরকারের পতন ঘণ্টা বাজতে দেখেছে তারা। তাই স্বাভাবিকভাবে সেটাকে আটকে তো দিবেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ