spot_img

‘আজকের পাওয়ার পয়েন্টরা আলাল দুলাল খেলায় ব্যস্ত; মেয়র ডাইনে গেলে এমপি যায় বায়ে’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আজকে যারা পাওয়ার পয়েন্ট তারা আলাল দুলাল খেলায় ব্যস্ত। মেয়র ডাইনে গেলে এমপি যায় বায়ে। আরেকটা হল চোর পুলিশ খেলা। হকাররাও তো বিপদে আছে। তাদের এখানে বসতে হয় পুলিশকে টাকা দিয়ে। যতক্ষণ টাকা দেয় ততক্ষণ বসতে পারে এরপর বসতে পারে না। আমি বলতে চাই আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আল্লাহ যদি আমাকে মঞ্জুর করেন তাহলে আমি আপনাদের সাথে আলোচনা করে সিটি করপোরেশন চালাবো।

রবিবার (২ জানুয়ারি) ট্রেন দুর্ঘটনা এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তৈমূর খন্দকার বলেন, হকাররাও এ দেশের মানুষ। তাদের সমস্যার সমাধান করতে হবে এবং নারায়ণগঞ্জের নাগরিক যারা তাদেরকেও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে হবে। এটা এমন কোন সমস্যা না যে এটা সমাধান করা যাবে না।

তিনি বলেন, কেন সিটি করপোরেশন করা হল। মানুষের নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে সিটি করপোরেশন সেখানে ওভার পাস আন্ডার পাস করে এই রেলগাড়ী এবং সড়ক পথে সমন্বয় করা হয়। নারায়ণগঞ্জে এটা কেন করা হলো না। এই শহরের উপর দিয়ে পাঁচটা রেল ক্রসিং যার তিনটা মূল সড়কের ওপরে। এটার সমাধান করা হয়নি।

তৈমূর বলেন, আপনারা যে কয়েকটা দাবি দিয়েছেন প্রত্যেকটা যুক্তিসঙ্গত। এগুলো নাগরিকদের মনের কথা। আমি আপনাদের সাথে তাল মিলিয়ে চলেছি ভবিষ্যতেও চলবো। আপনাদের সাথে নিয়েই কাজ করবো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ