spot_img
spot_img

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেল ২০টি বসতবাড়ি

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা বর্ধিত মেগা ক্যাম্প-২০ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আইএমও পরিচালিত একটি স্বাস্থ্য সেন্টার ও ২০টি বসতবাড়ি পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রবিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়েনর অধিনায়ক এসপি নাইমুল হক জানান, ২০ নং ক্যাম্পের ডি ব্লক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে কীভাবে ঘটল, তা এখনো জানা যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ