spot_img

লাখো মানুষের অশ্রুসিক্ত মুনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

টঙ্গীর ইজতেমরার ময়দানে লাখো মুসল্লির অশ্রুসিক্ত মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয় এবং ৯টা ৩৫টা মিনিটে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন শুরায়ী নেজামের মুরুব্বী মাওলানা জুবায়ের।

মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ