spot_img
spot_img

নির্বাচন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে মুরব্বিয়ানা করবে না ইসি

রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছাতে নির্বাচন কমিশন মুরব্বিয়ানা করতে পারে না; শুধু সবাইকে নির্বাচনে আসার আহ্বান জানাতে পারে বলে সাফ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২ মার্চ) সকালে নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সিইসি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০। তবে ভোটের লাইন বাড়ানোর জন্য কেন্দ্রে আসার প্রথম দায়িত্ব ভোটারদের। নির্বাচন কমিশন ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসতে পারবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে কে নির্বাচনে আসবে, সে বিষয়েও মুরব্বিয়ানা করতে পারবে না।

নির্বাচন কমিশন সব দলকে নির্বাচনে আসার আহ্বান করতে পারে; কিন্তু নির্বাচনে আসার ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে নিজেদেরই ঐকমত্যে পৌঁছাতে হবে বলে উল্লেখ করেন সিইসি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ