spot_img
spot_img

আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খান বলেছেন, নিজেদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে। তবে রাজনীতির ঊর্ধ্বে থেকে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে।

বৃহস্পতিবার (২ মার্চ) কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন তিনি।

আইন পেশাকে একটি মহৎ পেশা হিসেবে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, আইনি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন আইনজীবীদের আচরণে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। জনগণ যেন দ্রুত ন্যায় বিচার পায় তা নিশ্চিত করতে বিচারকদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভাবমূর্তি উজ্জ্বল করতে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ