spot_img
spot_img

স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক শক্তির ভূমিকা রাখবে পর্যটন: প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক শক্তির ভূমিকা পালন করবে পর্যটন।

বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটনে অপার সম্ভাবনা রয়েছে। পর্যটনের উপাদান সাগর, নদী, পাহাড়, বন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সবই আছে আমাদের। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে পর্যটন খাতের ভূমিকা অনস্বীকার্য।

তিনি বলেন, পর্যটনের কার্যকর উন্নয়ন দেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২৪ সালে উন্নয়নশীল বাংলাদেশ, ২০৪১ সালে উন্নত ও স্মার্ট বাংলাদেশ এবং ২০৭৫ সালে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ট্যুর অপারেটররা পর্যটন শিল্পে অপরিহার্য ও গুরুত্বপূর্ণ অংশ। তাদের মাধ্যমে দেশ-বিদেশের পর্যটকেরা ভ্রমণের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করেন। বাংলাদেশ ট্রাভেল এবং ট্যুরিজম ফেয়ারের মতো মেলার আয়োজন আমাদের দেশের চমৎকার পর্যটন আকর্ষণগুলোকে ইতিবাচকভাবে চিত্রায়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা পর্যটন স্পটগুলো একই জায়গায় দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার সুযোগ মিলবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ