গত রবিবার ফিলিস্তিনীদের প্রতিরোধে পশ্চিমতীরের নাবলুসের নিকটবর্তী হাওয়ারা গ্রামে দুই অবৈধ দখলদার ইসরাইলী নিহত হয়। যার মধ্যে একজন সৈনিকও ছিলেন। এ ঘটনার পর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ হাওয়ারা গ্রামটিকেই ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি দেন। এ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
গতকাল বুধবার (১ মার্চ) এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়েছে।
বিবৃতিতে হামাসের মুখপাত্র আবদেল লতিফ বলেন, “স্মোট্রিচের মন্তব্যটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটি উস্কানিমূলক বার্তা। যার মাধ্যমে অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ চালানোর অনুপ্রেরণা পাবে।”
এছাড়াও মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস উগ্র ডানপন্থী অর্থমন্ত্রীর এ মন্তব্যটিকে ‘বিদ্বেষপূর্ণ’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে কঠোর নিন্দা জানিয়েছেন।
সূত্র: দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার ও সিএনএন











