spot_img

ইরান ঘিরে সংঘাত বাড়ায় পুরো অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে; সতর্ক করল আফগান সরকার

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তাগত পরিবর্তনে সৃষ্ট উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আফগান সরকার। ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, এ উত্তেজনার দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাবে পুরো অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে।

রবিবার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বিবৃতিতে ইমারাতে ইসলামিয়া বলেছে, ইরানে আমেরিকা-ইসরাইল জোটের হামলা শুরু হওয়ার পর ইরানের পক্ষ থেকে উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে হামলা বিস্তৃত হওয়ায় তারা গভীর দুঃখ প্রকাশ করছে।

ইমারাতে ইসলামিয়া বলেছে, স্বীকৃত নীতিমালা অনুযায়ী দেশগুলোর জাতীয় সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও জাতীয় সীমানা লঙ্ঘন এবং নিরপরাধ বেসামরিকদের হত্যা নিন্দনীয় কাজ।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সব পক্ষকে আহ্বান জানিয়েছে, তারা যেন একে অন্যের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সম্মান দেখায়। সংকট আরও বিস্তার রোধে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করারও তাগিদ দিয়েছে আফগান সরকার। একই সঙ্গে সমস্যাগুলো কূটনৈতিক পথে সমাধানের আহ্বান জানিয়েছে তারা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ