spot_img

পাকিস্তানের একাধিক সামরিক স্থাপনায় পাল্টা হামলা করেছে আফগান বাহিনী

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার তারা আবারও পাকিস্তানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। মন্ত্রণালয়ের দাবি, এই হামলায় রাওয়ালপিন্ডির নুর খান বিমানঘাঁটি, বেলুচিস্তানের কোয়েটায় দ্বাদশ কোর, খাইবার পাখতুনখোয়ার মোহমান্দ এজেন্সিতে খুইজো সামরিক ক্যাম্পসহ আরও কয়েকটি স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে।

রবিবার (২ মার্চ) মন্ত্রণালয় বলেছে, আজ এবং গত রাতে পাকিস্তানের শাসকগোষ্ঠী কাবুল, বাগরাম ও আরও কয়েকটি এলাকায় যে বোমা হামলা চালিয়েছে, তার জবাব হিসেবেই এসব হামলা চালানো হয়েছে।

মন্ত্রণালয় আরও বলেছে, এসব হামলায় পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র : টোলো নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ