ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প নিজের ঘোষিত “আমেরিকা ফার্স্ট” নীতিকে “ইসরাইল ফার্স্ট”-এ পরিণত করেছেন। তার দাবি, ইসরাইলের ক্ষমতালোভী আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে ট্রাম্প আমেরিকান সেনাদের বলি দিচ্ছেন।
সোমবার (২ মার্চ) কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এক্স পোস্টে আলী লারিজানির এ মন্তব্যটি প্রকাশ করে।
আলী লারিজানি বলেন, ট্রাম্প তার ভ্রান্ত কল্পনা দিয়ে মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছেন এবং এখন আরও আমেরিকান হতাহতের আশঙ্কায় ভুগছেন।
তিনি বলেন, ট্রাম্প নিজের তৈরি “আমেরিকা ফার্স্ট” স্লোগানকে “ইসরাইল ফার্স্ট”-এ রূপ দিয়েছেন এবং ইসরাইলের ক্ষমতালোভী উচ্চাকাঙ্ক্ষার জন্য আমেরিকান সেনাদের উৎসর্গ করেছেন।
আলী লারিজানি আরও বলেন, এর মূল্য দেবে আমেরিকান সেনারা এবং তাদের পরিবার। একই সঙ্গে তিনি জানান, ইরান আত্মরক্ষা অব্যাহত রাখবে।











