উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। সম্প্রতি পিয়ংইয়ং ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর দেশটির পাঁচটি প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) একাধিক প্রস্তাব লঙ্ঘন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। সে কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
ওই বিবৃতি অনুযায়ী, দেশটির রকেট শিল্প বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীনস্থ চার কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা এনেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ট্রেসারি অফিস অব ফরেইন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি)। এগুলো হলো-আনচন ট্রেডিং কর্পোরেশন, সাংনিসান ট্রেডিং কর্পোরেশন, হাপজানগাং ট্রেডিং কর্পোরেশন এবং কোরিয়া রৌসান ট্রেডিং কর্পোরেশন।











