spot_img

আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প

আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠিয়ে দেওয়ার মতো ভয়াবহ আঘাত হানা হবে।

বুধবার (১ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ দাবি করেন।

ট্রাম্প বলেন, তেহরানের ওপর ওয়াশিংটনের এই সামরিক পদক্ষেপ মূলত ওই অঞ্চলে মার্কিন মিত্রদের দীর্ঘদিনের প্রচেষ্টারই প্রতিফলন। ট্রাম্পের এই বক্তব্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আগের মন্তব্যেরই প্রতিধ্বনি ঘটিয়েছে, যেখানে ইসরায়েলের উদ্বেগকে যুদ্ধের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

জ্বালানি শক্তিতে স্বয়ংসম্পূর্ণতার বড়াই করে ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যের তেল বা অন্য কোনো সম্পদের ওপর আমাদের নির্ভরতা নেই। আমরা সেখানে গিয়েছি কেবল আমাদের বন্ধুদের সাহায্য করতে।’ ৩২ দিনব্যাপী এই যুদ্ধে মার্কিন বাহিনীকে ‘অপ্রতিরোধ্য’ আখ্যা দিয়ে তিনি জানান, কৌশলগত লক্ষ্যগুলো অর্জনের পথে তারা অনেক দূর এগিয়েছেন।

আয়াতুল্লাহ আলী খামেনি ও আলী লারিজানির গুপ্তহত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা বলিনি যে শাসন পরিবর্তন করব, কিন্তু বাস্তবে তা ঘটে গেছে। ইরানের নৌ ও বিমানবাহিনী এখন ধ্বংসস্তূপ এবং তাদের শীর্ষ নেতৃত্বের বড় অংশই নিশ্চিহ্ন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ