আমেরিকা ও ইসরাইলের হামলার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনার কথা সৌদি আরবকে জানিয়েছিল ইরান।
শুক্রবার (১ মে) দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এ তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ও ওমানকে ইরান জানিয়েছিল, তারা আমিরাতকে ‘আক্রমণের লক্ষ্যবস্তু’ করতে চায়।
মিডল ইস্ট আই বলেছে, ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি রিয়াদ ও আবুধাবিকে এক করার বদলে আরও দূরে ঠেলে দিচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, একপর্যায়ে ইরানি কর্মকর্তারা সৌদি কর্মকর্তাদের সরাসরি বলেন, তারা আমিরাতকে ধ্বংস করতে চান।
তবে উত্তেজনা সত্ত্বেও ইরান ও সৌদি আরবের মধ্যে সংলাপ পুরোপুরি বন্ধ হয়নি। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের মধ্যে কথা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই











