আমেরিকা ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ আবারও শুরু হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে যেকোনো ধরনের আমেরিকান হঠকারিতা বা বোকামির জবাব দিতে তেহরান পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছে দেশটি।
শনিবার (২ মে) তেহরানের সামরিক সদর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটন কোনো চুক্তি বা শর্তের তোয়াক্কা করছে না বলেই যুদ্ধের আশঙ্কা প্রবল হয়ে উঠছে।
অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সবশেষ শান্তি প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরান এমন কিছু চাইছে, যা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।
ইরানের মতে, ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা থেকে শুরু করে যুদ্ধবিরতি পর্যন্ত তেহরান যথেষ্ট নমনীয়তা দেখিয়েছে। কিন্তু ইরান যতবারই ছাড় দিয়েছে, আমেরিকা ততবারই আগের চেয়ে বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে।
তেহরানের স্পষ্ট বার্তা, তারা যুদ্ধের পক্ষে নয়। তবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় পিছু হটবে না।
সূত্র: আল জাজিরা











