spot_img

বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে গণস্বাক্ষর

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বরিশালে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহানগর শাখা।

মঙ্গলবার (১ জুন) সকাল ১০টায় নগরীর টাউন হলের সামনে শুরু হওয়া এ কর্মসূচি চলবে রোববার পর্যন্ত।

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন জানান, করোনার সংক্রমণের কারণে ১৫ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার একাধিক তারিখ দিলেও তা খুলছে না। এতে শিক্ষার্থীরা নানান ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ছে। তাই আমরা চাই অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ