করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৪৫৬ জন। সুস্থ হয়েছেন ৪৭ হাজার ১৪৮ জন।
শুক্রবার (২ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২৯ জনের এবং আক্রান্ত হয়েছে ৬৪২ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৬০৪ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের।
এ ছাড়া আমেরিকায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৭০ জন এবং মারা গেছেন ২০ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ৮৯৯ জন এবং মারা গেছেন ৯ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৮৮ জন এবং মারা গেছেন ৫ জন। কলম্বিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৪ জন বং মারা গেছেন ১৭ জন। হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছে ১৭১ জন এবং মারা গেছে ৫ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ১৯ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৮৫ হাজার ৪৮৬ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ২ লাখ ৭১ হাজার ১৯৭ জন।











