spot_img

প্রস্তাবিত বাজেট ঋণ নির্ভর : বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, সরকারের কাছে টাকা নেই। গত ২০১৫ সাল থেকে সরকার এ পর্যন্ত দেড় লাখ কোটি টাকা ঋণ করেছে। যা গত ৪৬ বছরে বাংলাদেশের ঋণ ছিল ৪৬ কোটি টাকা। এবারের বাজেটেও আড়াই লাখ কোটি টাকা ঋণের ওপর নির্ভর করে দেওয়া হয়েছে।

শুক্রবার (২ জনু) রাজধানীর সেগুন বাগিচা ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

বুলু বলেন, বাজেটে মানুষের থেকে কর বাড়ানোর জন্য নানা পন্থা নেওয়া হয়েছে। এতে মানুষের নাভিশ্বাস উঠে যাবে। এই বাজেটে মানুষ কীভাবে বাচঁবে সেটা নেই। এই বাজেট অবাস্তব।

সারা বিশ্ব আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে দাবি করে বুলু আরও বলেন, জাতিসংঘ বলেছে- এই দেশে নির্বাচিত কোনও সরকার নেই। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ও তাই বলেছে। জাপানের মতো রাষ্ট্রও বলেছে- দিনের ভোট রাতে হয়, এটা আমার কখনও জানা ছিল না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ