এস এম সাইফুল ইসলাম
হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া রাজধানীর গুলশান ইউনাইটেড হসপিটালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আল্লামা ইয়াহইয়ার বর্তমান শারীরিক অবস্থা অনেক সংকটপূর্ণ। একেবারেই অপরিবর্তিত রয়েছে। ৩প্রকারের ওষুধ একাধারে ব্যবহার করেও তাঁর ব্লাড প্রেশার কিছুটা পাওয়া যাচ্ছে আবার যাচ্ছেনা। এছাড়া ব্লাড সুগারের সমস্যা রয়েছে সেটিরও সাপোর্ট দেয়া হচ্ছে। তাছাড়া কিডনি সমস্যাসহ আরও অনেক সমস্যা লক্ষ করছি, আমরা আগামীকাল সকালে জানাবো।
আজ শুক্রবার (২ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টায় ইনসাফকে এসব কথা জানান কর্তব্যরত চিকিৎসক।
তিনি বলেন, আজকের সকালের তুলনায় কিছুটা (১ভাগ) উন্নতি হয়েছে বলা গেলেও কোনভাবেই শঙ্কা মুক্ত নন আল্লামা ইয়াহইয়া।
এদিকে আল্লামা ইয়াহইয়াকে দেখতে ভোর থেকেই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হেফাজত নেতৃবৃন্দসহ অনেক আলেম-উলামা, ছাত্র ও ভক্তবৃন্দদের ভিড় লক্ষ করা গেছে।
সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে আল্লামা ইয়াহইয়াকে দেখতে হাসপাতালে আসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস নদভী, মিডিয়া বিষয়ক সমন্বয়ক ও ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকারসহ আরও অনেকেই।
অন্যদিকে জুমার নামাজের পর আল্লামা ইয়াহইয়াকে দেখতে হাসপাতালে আসেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা ফয়সাল প্রমুখ।
এছাড়া আজ রাত আনুমানিক ১০ টার দিকে হাটহাজারী মাদরাসার মহাপরিচালককে দেখতে হাসপাতালে আসেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, আবুল হাসানাত, মাওলানা আলতাফ, মুফতী জাকির কাসেমী, মুফতী নাজমুল হাসান কাসেমী (উত্তরা) প্রমুখ।











