spot_img
spot_img

পথশিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ার কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর ও উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, প্রত্যেক শিশুর নিরাপদ ও সুন্দরভাবে বেড়ে ওঠার অধিকার রয়েছে। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের অসহায় শিশুদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব হবে। পথশিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর উত্তরা এলাকায় আয়োজিত ঈদ পুনর্মিলনীতে ‘ইচ্ছেপূরণ’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নিহত শিশু রামিসার স্মরণে শতাধিক পথশিশুর হাতে ঈদ-পরবর্তী নতুন টাকা বিতরণ করেন।

সেলিম উদ্দিন বলেন, শিশু রামিসার অকালমৃত্যু আমাদের সবাইকে ব্যথিত করেছে। তার স্মৃতিকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নগরের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কল্যাণমূলক আবাসিক স্কুল নির্মাণ করা হবে। এ সময় নতুন টাকা পেয়ে পথশিশুরা আনন্দ প্রকাশ করে এবং এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ