spot_img
spot_img

লেবাননে যুদ্ধজনিত ক্ষতি পৌঁছাতে পারে ২৫ বিলিয়ন ডলারে

চলমান ইসরাইল-লেবানন যুদ্ধে লেবাননের আর্থিক ক্ষতি ভয়াবহ আকার ধারণ করছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ইয়াসিন জাবের।

তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধজনিত ক্ষতির পরিমাণ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং সংঘাত অব্যাহত থাকলে তা ২৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

সংবাদদাতা জেইনা খোদরের প্রতিবেদনে বলা হয়, অর্থমন্ত্রী সতর্ক করে দিয়েছেন যে যুদ্ধের প্রকৃত অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির পূর্ণ চিত্র কেবল সংঘাত শেষ হওয়ার পরেই পরিষ্কার হবে। বিশেষ করে বাস্তুচ্যুত মানুষরা যখন তাদের ধ্বংসস্তূপে পরিণত এলাকায় ফিরতে শুরু করবেন, তখন ক্ষতির প্রকৃত মাত্রা আরও স্পষ্ট হবে।

তিনি আরও বলেন, অবকাঠামো, আবাসন এবং স্থানীয় অর্থনীতিতে যে বিপর্যয় নেমে এসেছে, তা দীর্ঘমেয়াদে দেশের পুনর্গঠন প্রক্রিয়াকে কঠিন করে তুলবে।

বিশ্লেষকদের মতে, এই সংঘাত দীর্ঘায়িত হলে লেবাননের অর্থনীতি আরও গভীর সংকটে পড়তে পারে এবং পুনরুদ্ধার প্রক্রিয়া বহু বছর সময় নিতে পারে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ