spot_img
spot_img

কানাডার এক গ্রামের ৯০ ভাগ পুড়ছে দাবানলে; মৃত্যু ৫ শতাধিক

তীব্র দাবদাহে গত কয়েক দিন ধরে বিপর্যস্ত কানাডায় দাবানলে পুড়ে গেছে একটি গ্রামের প্রায় ৯০ ভাগ। দেশটির ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। দাবদাহে মৃতের সংখ্যাও ৫০০ ছুঁইছুঁই।

এদিকে আমেরিকার পশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যেও তীব্র গরমে দিশেহারা মানুষ। অসুস্থ হয়ে হাজার হাজার মানুষ ভর্তি হচ্ছেন হাসপাতালে।

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের লায়টন গ্রামের ৯০ শতাংশ পুড়ে গেছে দাবানলে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। ঘরহারা হয়েছেন কয়েকশ’ মানুষ। পুরো গ্রামটি ছেয়ে গেছে কালো ধোঁয়ায়। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে কয়েক দিনে দেশটিতে তীব্র দাবদাহে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পাঁচশ’। এর মধ্যে ব্রিটিশ কলম্বিয়ায় সবচেয়ে খারাপ অবস্থা। বয়স্করাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। আরো কয়েক দিন এই পরিস্থিতি বিরাজ করবে বলে জানায় দেশটির আবহাওয়া দপ্তর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ