spot_img
spot_img

ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যেই কৃষ্ণসাগরে রাশিয়ার সামরিক মহড়া

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ও ইউক্রেনের সঙ্গে উত্তেজনা মধ্যেই কৃষ্ণসাগরে নৌ মহড়া চালিয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার (১ জুলাই) রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, রাশিয়ার যুদ্ধজাহাজগুলো কৃষ্ণসাগরে তাজা গুলি ব্যবহার করে মহড়া চালিয়েছে। এ সময় রাশিয়ার দু’টি বিশাল যুদ্ধজাহাজ থেকে সাগর অভিমুখে ও আকাশে গোলা নিক্ষেপ করা হয়। ক্রিমিয়া উপত্যকায় রাশিয়া তার নয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানোর পর এ নৌ মহড়া চালানো হলো।

রাশিয়া এমন সময় এ সামরিক অনুশীলন করল যখন আমেরিকা তার ন্যাটো মিত্র দেশগুলোকে নিয়ে এই কৃষ্ণসাগরে সামরিক মহড়া শুরু করেছে। ‘সি ব্রিজ-২০২২১’ নামের এই মহড়ায় ন্যাটোভুক্ত দেশগুলোর প্রায় ৫,০০০ সেনা অংশ নিচ্ছে এবং এ মহড়া চলবে দু’সপ্তাহ ধরে। এ মহড়া শুরু করার আগেই এটি না চালানোর আহ্বান জানিয়েছিল রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কৃষ্ণসাগর থেকে ন্যাটো বাহিনী প্রত্যাহারের আহ্বান জানানোর পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করে বলে, রাশিয়ার জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে কঠোর প্রতিক্রিয়া দেখাবে মস্কো।

এ প্রেক্ষিতে জোট ন্যাটো ঘোষণা করেছে, রাশিয়ার বিরোধিতা সত্ত্বেও কৃষ্ণসাগরে সামরিক উপস্থিতি বজায় রাখবে এ জোট। মধ্য এশিয়া ও দক্ষিণ ককেশাস বিষয়ক ন্যাটোর বিশেষ প্রতিনিধি জেমস অ্যাপাথুরাই এ ঘোষণা দেন।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ