ইনসাফ | মাহবুবুল মান্নান
রোটারী ক্লাব অব চিটাগাং রয়েলস’র নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (০১ জুলাই, ২০২১ইং) থেকে বিশ্বব্যাপী রোটারী’র নেতৃত্বের পালাবদল শুরু।
এরই ধারাবাহিকতায় রোটারী ক্লাব চিটাগাং রয়েলস’র নতুন নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন সভাপতি কর আইনজীবী রোটারিয়ান মুহাম্মাদ মামুনুর রশীদ ও সচিব শিল্প উদ্যোক্তা রোটারিয়ান মোঃ আবছার উদ্দিন চৌধুরী।
নবনির্বাচিত কার্যকরী পরিষদ পহেলা জুলাই ২০২১ থেকে ৩০শে জুন ২০২২ পর্যন্ত তাদের অর্পিত দায়িত্ব পালন করবেন।
২০২১-২০২২ রোটাবর্ষে নির্বাচিত বোর্ড সভাপতি রোটারিয়ান মুহাম্মাদ মামুনুর রশীদ, সচিব রোটারিয়ান মুহাম্মাদ আবছার উদ্দিন চৌধুরী, আইপিপি রোটারিয়ান আবুল মনসুর, সভাপতি(নির্বাচিত) রোটারিয়ান আহমেদ মুনীর উদ্দিন, সহ সভাপতি রোটারিয়ান কাজী ইকবাল রহমান ( পিএইচ এফ), পিপি রোটারিয়ান জামাল উদ্দিন আহমেদ, যুগ্ন সচিব রোটারিয়ান গোলাম মোস্তফা ইকবাল, ট্রেজারার রোটারিয়ান সুজন কান্তি চৌধুরী, এডিটর রোটারিয়ান গিয়াসউদ্দিন আহমেদ, সার্জেন্ট এটস আর্মস রোটারিয়ান মোঃ দিদারুল আলম, ক্লাব সার্ভিস পিপি রোটারিয়ান চৌধুরী জসিম উদ্দিন চৌধুরী, কমিউনিটি সার্ভিস রোটারিয়ান কাজী নাসির উদ্দিন, ভোকেশনাল সার্ভিস রোটারিয়ান ডাঃ শামীমা হাসনাত, আন্তর্জাতিক সার্ভিস রোটারিয়ান আবু নেসার এবং ইয়থ সার্ভিস রোটারিয়ান ওয়াহিদুর রহমান, ক্লাব ট্রেইনার রোটারিয়ান আবুল মনসুর প্রমুখ।
২০২০-২০২১ বছরে প্রেসিডেন্ট রোটারিয়ান আবুল মনসুর রোটারী ক্লাব চিটাগাং রয়েলস’র নির্বাচিত নতুন নের্তৃত্বের প্রতি শুভ কামনা জানান।












