spot_img

বর্তমান সরকার সব দুর্যোগ মোকাবিলায় সফল : পরিকল্পনামন্ত্রী

বর্তমান সরকার সবধরণের দুর্যোগ মোকাবিলায় সফল বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (২ জুলাই) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণের আগে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, ‌বর্তমান সরকার সব দুর্যোগ মোকাবিলায় সফল। এবারের বন্যার ক্ষয়ক্ষতি পোষাতে সব ধরনের চেষ্টা করা হবে। বন্যাপরবর্তী পুনর্বাসনের কাজেও সরকার মনোযোগী থাকবে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার বন্যাকবলিত মানুষের পাশে রয়েছে। এই সরকারের শাসন আমলে কোনো মানুষ খাদ্যসংকটে ভুগবে না। সুনামগঞ্জের বন্যাকবলিত অঞ্চলের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে এ প্রকল্প গ্রহণে সম্মতি দিয়েছেন। সবার সমন্বিত প্রচেষ্টায় বন্যা মোকাবিলা করতে হবে। বর্তমান সরকারের প্রতি আস্থা রাখতে হবে। পুনর্বাসন, রাস্তাঘাট মেরামতসহ বন্যার ক্ষয়ক্ষতি পোষাতে সব প্রচেষ্টা চালানো হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ