রবিবার | ২২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আদানির সম্পূর্ণ বকেয়া পরিশোধ করল বাংলাদেশ

বাংলাদেশ সরকার জুন মাসে ভারতের আদানি পাওয়ারকে ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। এর ফলে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের বিপরীতে প্রতিষ্ঠানটির যে সব বকেয়া ছিল, তা সম্পূর্ণ পরিশোধ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, আদানি পাওয়ার কর্তৃপক্ষ জানিয়েছে- এটাই এখন পর্যন্ত বাংলাদেশ থেকে তাদের প্রাপ্ত সবচেয়ে বড় এককালীন অর্থ। এর আগে প্রতি মাসে বাংলাদেশ থেকে তারা ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার পেতেন।

সংশ্লিষ্টরা বলছেন, জুন মাসে ভারতের আদানি পাওয়ারকে ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এর ফলে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের বিপরীতে প্রতিষ্ঠানটির যে সব বকেয়া ছিল, তা সম্পূর্ণ পরিশোধ হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ