spot_img

ফোন করে সৌদিকে সতর্ক করল ইরান

আমেরিকা ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চালাবে এমন একটি শঙ্কা তৈরি হয়েছে। এরমধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে ফোনআলাপে সতর্ক করেছেন।

শনিবার (১ আগস্ট) সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনালাপে আরাঘচি এ সতর্কবার্তা দেন।

আরাগচি বলেন, আমেরিকা ও ইসরাইল যদি কোনো আগ্রাসন চালায় তাহলে সুনিশ্চিত ও বলিষ্ঠ জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যদি এ হামলায় অংশ নেয় তাহলে তাদের টার্গেট করা হবে।

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার তিনি তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেন।

এরপর থেকেই ইরান সতর্কতা দিচ্ছে। তারা বলছে যদি তাদের স্থাপনায় হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোরও একইরকম স্থাপনায় পাল্টা হামলা হবে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ