spot_img

পুলিশের গুলিতে নিহত শাওনের বাড়িতে যাচ্ছেন মির্জা ফখরুল

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত যুবদলকর্মী শাওনের বাড়িতে যাচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা নাগাদ নিহতদের বাড়িতে পৌঁছার কথা রয়েছে। সঙ্গে রয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ নেতারা।

গতকাল বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মিছিলে নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। একপর্যায়ে শাওন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ