নির্বাচনে ভোট কারচুপির দায়ে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানী নেপিদোতে স্থাপিত সেনা সরকারের একটি বিশেষ আদালত এই রায় ঘোষণা করেন।
অং সাং সুচির বিরুদ্ধে ১৮টি অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে এসব মামলায় তার সর্বোচ্চ ১৯০ বছর সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে তাকে দুর্নীতি ও উসকানিসহ বেশ কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।
সু চি তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন। বর্তমানে দেশটির রাজধানী নেপিদোর একটি নির্জন কারাগারে বন্দি রয়েছেন তিনি। অন্যান্য কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এরই মধ্যে তাঁকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।











