আত্মঘাতী বোমা হামলায় শাহাদাত বরণ করলেন আফগানিস্তানের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা মুজিবুর রহমান আনসারী।
শুক্রবার (২ সেপ্টেম্বর) হেরাত প্রদেশের গুজারগাহ জামে মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।
স্থানীয়দের বর্ণনা মতে, জুম’আর নামাজ চলাকালীন কয়েকজন অজ্ঞাত ব্যক্তি গুজারগাহ জামে মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে প্রায় অর্ধশত মুসল্লী আহত হয়েছে বলেও জানান তারা।
তালেবান সরকারের নেতৃত্বাধীন হেরাতের প্রাদেশিক সরকারের এক মুখপাত্র মাওলানা মুজিবুর রহমান আনসারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং হতাহতের নির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি বলে উল্লেখ করেন।
অপরদিকে আফগান সরকারের তথ্য উপমন্ত্রী জবিহুল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বিশিষ্ট এই ইসলামী ব্যক্তিত্বের নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন এবং বিস্ফোরণের সাথে সংশ্লিষ্ট সকল অপরাধীদের কঠোর জবাবদিহি করা হবে বলে উল্লেখ করেন।
আর জাজিরায় উল্লেখিত জবিহুল্লাহর বক্তব্য হচ্ছে অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।
সূত্র: টোলো নিউজ।











