দেশের মানুষ ভালো নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।
তিনি বলেন, এই সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ২৬ নভেম্বর ঘোষিত কাউন্সিল যথা সময় অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
শুক্রবার (২ সেপ্টেম্বর) প্রয়াত কাজী জাফর আহমদের প্রতিষ্ঠা করা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলমের এইচএম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে ভার্চুয়ালি একথা বলেন বেগম রওশন এরশাদ।
এ সময় উপস্থিত ছিলেন বেগম রওশন এরশাদ ঘোষিত জাপা কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসিহ, সাবেক মন্ত্রী এমএ সাত্তার, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, ইকবাল হোসেন রাজু, কাজী মামুনুন রশীদ ও ইসরাফিল হোসেন প্রমুখ।










