spot_img

সোনার বাংলা গড়তে সোনার মানুষ তৈরী করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, সোনার বাংলা গড়তে সোনার মানুষ তৈরী করতে হবে। নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়বার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরী করতে হবে। আমাদের নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ